Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সাভারের ট্যানারি শিল্পকে কমপ্লায়েন্স অর্জনের জন্য কার্যক্রম অব্যাহত রাখা এবং বন অধিদপ্তরের রুজুকৃত বিয়াল্লিশ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের সাথে লিয়াজোঁ করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রবিবার (২৯ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, মোঃ রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বনভূমি উদ্ধার; ব্লক ইট ব্যবহারের সুফল ও প্রাযুক্তিক বিষয়াদি উল্লেখপূর্বক প্রণীত খসড়া প্রস্তাব; সাভারের ট্যানারি শিল্প; বন সংরক্ষণ আইন; খসড়া পরিবেশ আইন; জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ব্র্যাক এর উপস্থাপনা এবং কপ- ২৭ প্রসঙ্গে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর প্রেজেন্টেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ইটভাটা পরিচালনা না করায় পরিবেশ দূষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মালিকপক্ষ কর্তৃক রীটের মেয়াদ কমিয়ে আনার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ অধিদপ্তরে কর্মরত ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানার তথ্য উপাত্ত পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া, দেশ ও জাতির স্বার্থে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে গবেষণায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সাথে যৌথভাবে কাজ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও ব্র্যাক বিশ^বিদ্যালয়ের প্রতিনিধি, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//