Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে আরডিএস ও ইউপিডিএস কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়ন এবং লক্ষ্য অর্জনের কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। রবিবার (২৯ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

আইবিটিআরএর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম. জোবায়ের আজম হেলালী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন।

ব্যাংকের আরডিএস ও ইউপিডিএস কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//