Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 31 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনীর সম্ভাব্য বড় হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে প্রথমে ট্যাংক সহায়তা চেয়েছিল ইউক্রেন। ট্যাংকের প্রতিশ্রুতি পাওয়ার পর এখন যুদ্ধবিমান চাইছে তারা।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছে দেশটি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবেন না।

সোমবার (৩০ জানুয়ারি) এক সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেন কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার কোনো ইচ্ছা তার আছে কি না। এ প্রশ্নের জবাবে বাইডেন না বলেন।  

রাশিয়ার সেনাবাহিনী নতুন করে ইউক্রেনে আরেকবার বড় হামলার প্রস্তুতি নিচ্ছে, গত কয়েকদিন ধরে এমন দাবি করে আসছে কিয়েভ। এদিকে রাশিয়ার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে যুদ্ধ করায় আশঙ্কাজনকভাবে কমেছে ইউক্রেনের বিমানবাহিনীর শক্তি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের যুদ্ধবিমান দিয়ে নিজেদের বিমানবাহিনীর শক্তি আগের অবস্থানে নিয়ে যাওয়ার চিন্তা করছে কিয়েভ।  

তবে যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এরআগে জার্মানিও যুদ্ধবিমান দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়।

এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্ণ হবে। ওই সময়ে ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ডে যেতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনের পাশে আছে— এমন বার্তাই তার এ সফরের লক্ষ্য।

পোল্যান্ড সফরের ব্যাপারে জিজ্ঞেস করা হলে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমি পোল্যান্ডে যাব। তবে আমি জানি না কখন। 

বিনিয়োগবার্তা/এসএল//