Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 31 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শূন্য ৬টি সংসদীয় আসনের উপনির্বাচন আগামীকাল (বুধবার)। এসব আসনে ভোটগ্রহণ হবে ইভিএমে। এই ৬টি আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে লড়বেন ৪০ জন। এরমধ্যে ১৭ জন স্বতন্ত্র প্রার্থী, বাকি ২৩ জন ১০টি রাজনৈতিক দলের। এসব আসনে মোট ভোটার ২২ লাখ ৫০ হাজারের বেশি।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বুধবার। সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ হবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। 

ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬জন। এই আসনে ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭শ' ৪১ জন। বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন। ভোট কেন্দ্র ১শ' ১২টি। মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪শ ৬৯ জন। বগুড়া-৬ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ জন। মোট ভোটকেন্দ্র ১শ' ৪৩টি। আর ভোটার ৪ লাখ ১০ হাজার ৭শ' ৪৩ জন। 

চাঁপাইনবাবগঞ্জ-২আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬ জন। এই আসনে ভোটকেন্দ্র ১শ ৮০টি। ভোটার ৪ লাখ ৫ হাজার ৪শ ৫০ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন। এখানে ভোটকেন্দ্র ১শ' ৭২টি, মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪শ ৯৫ জন। ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ জন। ভোটকেন্দ্র ১শ' ৩২টি, মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩শ ১৯ জন। 

সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় অপ্রীতিকর যেকোন ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভোটের দিন নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে ২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। 

বিনিয়োগবার্ত/এমআর//