Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে। দলের সমর্থক দেখে কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি। তিনি বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেয়নি সরকার। মানুষকে মানুষ হিসেবে দেখা হয়েছে এবং দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করা হয়েছে।

তিনি বলেন, মার্শাল ল’ জারি করে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা দিয়েছেন উচ্চ আদালত। ফলে বাংলাদেশের মানুষের ভোট, গণতন্ত্র ও মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। আমরা এই ঘোষণার প্রেক্ষিতে আমাদের সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে গণতন্ত্রকে সুসংহত করেছি।

বিনিয়োগবার্ত/এমআর//