Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য-প্রযুক্তি ডেস্ক: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে যেমন বিশ্বসেরা তারকা ক্রিকেটার সাকিব তৈরি হয়েছে, একইভাবে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি থেকেও বিশ্বজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লিডারশিপ তৈরি হবে এখান থেকে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে বাংলাদশের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করায় শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পটির উদ্দেশ্য। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লিডারশিপ তৈরি হবে এখান থেকে। একইভাবে বিশ্বজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে। 

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভিশন দিয়েছেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। এটি সাশ্রয়ী, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ নির্মাণের।

জানা যায়, ১৫০০ কোটি টাকা ব্যয়ে ৭০ একর জায়গায় ওপর শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মিত হয়েছে।

বিনিয়োগবার্ত/এমআর//