Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 31 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলের জন্য বাংলাদেশ ব্যাংক-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার "এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইনান্স ফান্ড (ইএফপিএফ)’ নামের এই তহবিল গঠন করেছে।

৩০ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ ব্যাংক-এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর আব্দুর রউফ তালুকদার ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন-এর নিকট চুক্তিপত্র হস্তান্তর করেন।

বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের, ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের ডিরেক্টর মাকসুদা বেগম এবং বাংলাদেশ ব্যাংক ও অংশশগ্রহণকারী ব্যাংকগুলোর উর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্ত/এমআর//