Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 01 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও যুক্তরাজ্য ভিত্তিক রেমিট্যান্স কোম্পানী হ্যালো গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান ডেটোনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

উক্ত চুক্তির আওতায় বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আওতায় বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে নিরাপদে এবং দ্রুত সময়ে অর্থ পাঠাতে পারবেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর করপোরেট প্রধান কার্যালয়ে রেমিট্যান্স বিষয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং হ্যালো গ্রুপের সিইও মুসা মাঞ্জরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও এম. আখতার হোসেন, ট্রেজারী প্রধান জাহাঙ্গীর জাবেদ, ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, হ্যালো গ্রুপের গ্লোবাল রিলেশনশিপ অফিসার ফজলুল ফয়েজ উল্লাহ-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//