Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় রূপালী ব্যাংক লিমিটেডের ১৯তম উপশাখা হিসেবে ভূঁইগড় উপশাখা উদ্বোধন।

বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৯তম উপ-শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের বিভাগীয় প্রধান মোহাম্মদ নাজমুল হুদা, ডিজিএম মো. মঈন উদ্দিন মাসুদ ও আবু ইউসুফ মোহাম্মদ জাকারিয়াসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিনিয়োগবার্ত/এমআর/এসএএম//