Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আপনারা দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে আজ এ পর্যায়ে এসেছেন। 

তিনি বলেন, আমি আশা করি, আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে মেধার সর্বোচ্চটুকু দিয়ে দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা সমুন্নত রাখার জন্য ও প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের প্রতি আহ্বান জানিয়ে এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক।

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান উপলক্ষে পুলিশ সদর দফতরের হল অব প্রাইডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে আজকে আমরা এ অবস্থায় আসতে পারতাম না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের পদের সংখ্যা বৃদ্ধি করায় আমাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- জামিল আহমদ, মো. হুমায়ুন কবির, ওয়াই এম বেলালুর রহমান এবং মীর রেজাউল আলম। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন আইজিপি এবং তাদের স্ত্রীরা। 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- গ্রেড-১ প্রাপ্ত অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিরা।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//