নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সমাবেশস্থলে যোগ দিয়েছেন। সবমিলিয়ে রূপগঞ্জের পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জাগো নিউজকে বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এসএসএফের সঙ্গ সমন্বয় করেছি। পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//