Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সংসদ লাইব্রেরীকে ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তরের বিদ্যমান কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের লাইব্রেরী কমিটি। বুধবার (১ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের ‘লাইব্রেরী কমিটি’র ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার মোঃ শামছুল হক টুকুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ ছানোয়ার হোসেন, মুহাম্মদ শফিকুর রহমান, ফখরুল ইমাম এবং মোকাব্বির খান বৈঠকে অংশগ্রহণ করেন।

লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা, লাইব্রেরী কমিটির ০১ নং সাব কমিটির প্রতিবেদন পর্যালোচনা, সংসদ লাইব্রেরী কে ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তরের কার্যক্রম এবং সংসদ লাইব্রেরীর জন্য পুস্তক ক্রয় সংক্রান্ত বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

লাইব্রেরী অধিশাখা কর্তৃক প্রস্তুতকৃত সংসদ লাইব্রেরির জন্য বই ক্রয়ের খসড়া তালিকা পর্যালোচনার লক্ষ্যে সংসদ সদস্য ফখরুল ইমামকে আহবায়ক ও মুহম্মদ শফিকুর রহমানকে সদস্য করে একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী বৈঠকে প্রতিবেদন জমাদানের সুপারিশ করা হয়।

বৈঠকে অতিরিক্ত সচিব গৌতম কুমারসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্ত/এমআর/এসএএম//