Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 04 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

শনিবার (৪ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের দায়িত্বশীল প্রতিনিধি ও ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার।

দুই দিনের এ সফরে আগামীকাল মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বৈঠক অনুষ্ঠিত হবে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে চলমান শ্রমবাজার সংকট সমাধানসহ অবৈধদের বৈধতার বড় সুযোগ হিসেবেই দেখছেন সরকারের সংশ্লিষ্ট অংশীজনেরা।

বিনিয়োগবার্তা/এমআর//