Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে ৮ম বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে বোয়িং ৭৩৭-৮০০ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চীফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৮টি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সে। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।  

নতুন সংযুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটি কুয়েত থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ১৮৯টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালিত হবে।

বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।

এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএল//