Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। শনিবার সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে তিনি মারা যান।

পারভেজ মোশাররফ পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান। ১৯৯৯ সালের ১২ অক্টোবর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে মোশাররফ রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। ২০০১ সালের ২০ জুন তারিখে তিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।

১৯৪৩ সালে ভারতের দিল্লিতে জন্ম হলেও পাকিস্তানের করাচী ও তুরস্কের ইস্তাম্বুলে বড় হন পারভেজ মোশাররফ। পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন ১৯৬১ সালে। ১৯৬৪ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। ঐ পদবিতেই ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে অংশ নেন।

১৯৯৮ সালের অক্টোবরে লেফটেন্যান্ট জেনারেল থেকে পারভেজ মোশাররফের পদবী জেনারেলে উন্নীত করেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জেনারেল হিসেবে পারভেজ সেনাবাহিনী প্রধান এবং চেয়ারম্যান অব দ্যা জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির দায়িত্ব পেয়েছিলেন।

১৯৯৯ সালে ভারতে হামলার মূল পরিকল্পনা পারভেজই করেছিলেন যেটা পরে কার্গিল যুদ্ধতে রূপ নেয়।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বিভিন্ন বিষয়ে তর্কাতর্কি থাকায় পারভেজকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন নওয়াজ শরীফ। এর জবাবে ১৯৯৯ সালে নওয়াজ শরীফকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন জেনারেল পারভেজ। শরীফ গৃহবন্দী হন এবং তাকে রাওয়ালপিন্ডি সেন্ট্রাল জেলে আটকে রাখা হয়।

পারভেজ দেশের শাসনক্ষমতা নিজের হাতে তুলে নেন এবং ২০০১ সালের ২০ জুন নিজেকে অয়াকিস্তানের রাষ্ট্রপতি ঘোষণা করেন। ২০০২ সালের ১ মে একটি রেফারেন্ডামের মাধ্যমে ৫ বছরের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি থাকবেন বলে জানান তিনি।

ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই শওকত আজিজকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন পারভেজ মোশাররফ। তিনি ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই বহুবার জঙ্গিদের হামলার শিকার হন, যদিও প্রত্যেকবারই বেঁচে যান।

দেশদ্রোহের অভিযোগে পাকিস্তানের লাহোর উচ্চ বিচারালয়ে পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। যদিও অল্প সময় পরই সেই রায় বাতিল করা হয়।

বিনিয়োগবার্ত/এমআর//