Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 05 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসের ‘থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কারখানা আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় উদ্বোধন করা হবে। ময়মনসিংহের ভালুকায় প্রধান অতিথি হিসেবে এ কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রানার গ্রুপের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের প্রধান ওয়াহিদ মুরাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রানার অটোমোবাইলস পিএলসি এ দেশের ইতিহাসে সর্বপ্রথম ও সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ একটি ‘থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করেছে। এ প্ল্যান্ট দেশের অটোমোবাইল খাতে বিপ্লব বয়ে আনবে এবং দেশের অর্থনীতিতে গুরত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা দঢ়তাবে বিশ্বাস করি। আগামী ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে রানারের থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কারখানা উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া ও বাজাজ অটোর চেয়ারম্যান কে এস গিরাপথি।

এছাড়া রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুবীর কুমার চৌধুরী সব অতিথিদের কারখানা পরিদর্শনসহ সার্বিক আয়োজনের তত্ত্বাবধান করবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//