Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বি.জে.সি’র বেদখলকৃত জমি পুনরুদ্ধারের পাশাপাশি দখলকৃত জমির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করে অবৈধ দখলে থাকা অব্যবহৃত জমি বিক্রয় করে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার সুপারিশ করা হয় একাদশ জাতীয় সংসদের ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই বৈঠক কমিটির সভাপতি মির্জা আজম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    
কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার খাদিজাতুল আনোয়ার, তামান্না নুসরাত (বুবলী) এবং মোহাম্মদ হাবিব হাসান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) এর বন্ধকৃত ১৬টি মিল পিপি’র মাধ্যমে চালু করার বিষয়ে সর্বশেষ অগ্রগতি; বাংলাদেশ পাট করপোরেশন (বিজেসি) এর সার্বিক কার্যক্রম; বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদ সদস্যগণের নির্বাচনী এলাকায় গৃহীত প্রকল্পের বিষয়ে সর্বশেষ অগ্রগতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। 

এছাড়া, বিগত সভায় গৃহীত সুপারিশ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) এর বন্ধকৃত ১৬টি মিল পিপি’র মাধ্যমে চালুর কার্যক্রম আশানুরূপ অগ্রগতি হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। তন্মধ্যে কাদেরীয়া টেক্সটাইল মিলস খুব দ্রুত চালু করা হবে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে চারটি মিলের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে সভায় অবহিত করা হয়।

এছাড়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদ সদস্যগণের নির্বাচনী এলাকায় গৃহীত প্রকল্পসমূহ এবং টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন এর কার্যক্রমের ব্যয় ও সময় বৃদ্ধি না করে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। 

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্য এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//