
নিজস্ব প্রতিবেদক: আইসিটি খাতে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন এবং নলেজ শেয়ারিং বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও সৌদি আরব। শনিবার (৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির (এসটিসি) চেয়ারম্যান মোহাম্মদ কে. আল ফয়সালের বৈঠকে এ বিষয়ে আলেঅচনা করেন তারা।
বৈঠকে অন্যান্যের মধ্যে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তাসহ এসটিসি কোম্পানি ও এসটিসি পে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সময় তারা উভয় দেশের বিভিন্ন বিষয়, বিশেষ করে উদীয়মান টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসব খাতে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন এবং নলেজ শেয়ারিং বিষয়ে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন।
পরে প্রতিমন্ত্রী এসটিসির চেয়ারম্যানকে পাটের নৌকা উপহার দেন।
বিনিয়োগবার্ত/এমআর/এসএএম//