Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বেলজিয়ামের রানি মাটিল্ডা তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বেলজিয়ামের রানীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ সফরের সময় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।  

বেলজিয়ামের রানী জাতিসংঘের মহাসচিবের এসডিজি অর্জনের জন্য নিয়মিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হয়ে বাংলাদেশ সফর করবেন। তিনি বাংলাদেশ সফরকালে   রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।  

এছাড়াও তিনি ঢাকা ও খুলনার বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন।

বিনিয়োগবার্তা/এসএল//