Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফকির নীট অ্যাপারেলস কারখানা পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) কারখানাটি পরিদর্শনে যান তিনি। এ সময় রানি কাজের পরিবেশ ও কারখানা ঘুরে দেখেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রানিকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। সফরে মাথিল্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এদিকে নারায়ণগঞ্জের ইউনিসেফের একটি স্কুল পরিদর্শন করবেন তিনি। এর বাইরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন রানি। এছাড়া খুলনায় ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে সেখান থেকে উপকৃতদের সঙ্গে কথা বলবেন।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//