Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: হোয়াটসঅ্যাপের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের যাবতীয় তথ্য কমিটির সকল সংসদ-সদস্যদের নিকট পাঠানোর জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠকেএই বৈঠক কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক,  মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, মোঃ মোসলেম উদ্দিন,  মোঃ মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, জয়া সেন গুপ্তা, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অভিলক্ষ্য, কার্যাবলি ও দায়িত্ব; বাজেট; প্রকল্প; রাসানিক সার সরবরাহ; কৃষি যান্ত্রিকীকরণ; সমলয়ে চাষাবাদ; আইন, বিধি, নীতি ও কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং কৃষি মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনাসহ অন্যান্য  কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত কর্মসুচি যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করায় বৈঠকে সন্তোষ প্রকাশ এবং মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থাসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে আমাদের দেশে কি পরিমাণে সরিষা উৎপাদন করা হচ্ছে এবং এই  তেলে কতটা স্বয়ংসস্পূর্ণ ও অগ্রসর হয়েছি তার  তথ্যসহ পরবর্তী কোন সভায় এজেন্ডাভুক্ত করার জন্য মন্ত্রী সভাপতিকে অনুরোধ করেন। 

বৈঠকের শুরুতে মন্ত্রণালয়ের পক্ষ হতে কৃষিমন্ত্রী ও সচিব সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
    
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//