Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের পোশাক শিল্প খাতে, নিজস্ব ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি থেকে উৎপাদিত নির্ভরযোগ্য এবং মানসম্পন্ন কাঁচামালের পাশাপাশি চীন ও ভারত থেকে সহজলভ্য উপকরণ প্রয়োজন।

ম্যান-মেইড ফাইবার-ভিত্তিক পোশাকের চাহিদা দিনে দিনে বাড়ছে এবং ভারত ম্যান-মেইড ফাইবারভিত্তিক ফেব্রিক্স, বিশেষ করে বিভিন্ন ধরনের ফ্যাশন ফেব্রিক্স উৎপাদনে বিশেষভাবে পারঙ্গম ও নির্ভরযোগ্য উৎস। যেহেতু, ভারতীয় টেক্সটাইল সাপ্লাই  চেইন অত্যন্ত বিস্তৃত এবং একইসাথে খন্ডিত, তাই বিজিএমইএ ফ্যাশন এবং  টেক্সটাইল সামগ্রী আমদানির জন্য  ভারতের সঠিক সরবরাহকারীদের সাথে দ্রুত সংযোগ স্থাপনের লক্ষ্যে সওটেক্স- টেক এগ্রিগেটর বিটুবি সোর্সিং প্লাটফর্ম  (SOWTEX – Tech Aggregator B2B Sourcing platform for fashion and textile materials) এর সাথে কাজ করছে। 

উল্লেখ্য, বিজিএমইএ অতিরিক্ত স্থল বন্দরগুলো খুলে দিতে, সেই সাথে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে যানজট কমাতে এবং ভারত থেকে বাংলাদেশে পোশাক শিল্পের কাঁচামাল যেন নির্বিঘ্নে রেলের মাধ্যমে আসতে পারে, তার জন্য বাংলাদেশ ও ভারতের সরকারি সংস্থাগুলোর সাথে কাজ করছে।

ভারতের মতো একটি নির্ভরযোগ্য উৎস থেকে দ্রুত সময়ের মধ্যে মানসম্পন্ন কাঁচামাল আমদানি, আমাদের ক্রেতাদের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশকে বৈচিত্র্যময় বাজারে শেয়ার বাড়াতে সহায়তা করবে।

এই প্রেক্ষিতে, বিজিএমইএ এবং সওটেক্স, কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ  (সিআইটিআই) কে সাথে নিয়ে ভারতে ৯ থেকে  ১২ ফেব্রুয়ারি দু’টি টেক্সটাইল সোর্সিং মিট' ২৩  এবং রোড শো করার পরিকল্পনা করেছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে  বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদ উল্লাহ আজিমসহ বাংলাদেশ পোশাক শিল্পের প্রতিনিধি দলটি ইভেন্টে যোগদান করবে।

বিজিএমইএ প্রতিনিধি দলটি ভারতের শীর্ষ  টেক্সটাইল প্রস্তুতকারকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের উদ্দেশ্য নিয়ে দিল্লি, আহমেদাবাদ ও  সুরাট- তিনটি শহরে পরিকল্পিত টেক্সটাইল সোর্সিং  রোড শো’তে যোগদানের জন্য চার দিনের সফরে ভারতে যাচ্ছেন।

সওটেক্স ৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে দিল্লীতে শুরু হওয়া এই টেক্সটাইল রোড শো’র কো-হোস্টিং করছে এবং সিআইটিআই, ডেনিম ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, এসআরটিইপিসি এবং টেক্সটাইল মন্ত্রনালয়, জিওআইসহ কৌশলগত  স্টেক হোল্ডারদের এই ইভেন্টে নেটওয়ার্কিং করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

প্রথম বৈঠকটি ৯ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে এবং তারপরে ১০ এবং ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদ এবং সুরাটে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে এই বৈঠক বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন পোশাক রপ্তানির যে লক্ষ্য নির্ধারন করেছে, তা পূরণে ভারত থেকে বাংলাদেশে উচ্চমানের ফেব্রিক্স এবং উপকরণ সরবরাহ করার ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার দিকে একটি বড় পদক্ষেপ হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//