Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 07 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল। সময়েন সঙ্গে দীর্ঘ হচ্ছে লাশের সারি। এ অবস্থায় বাংলাদেশিদের খবরাখবর রাখতে হটলাইন চালু করেছে বাংলাদেশের আঙ্কারা দূতাবাস ও ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস।

তুরস্কে বাংলাদেশের আঙ্কারা দূতাবাস সেখানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের এ দুইটি হটলাইনে যোগাযোগ করতে বলেছে- +৯০ ৫৪৬ ৯৯৫ ০৬৪৭ ও +৯০ ৫৩৮ ৯১০ ৯৬৩৫।
এছাড়াও ইস্তাম্বুলের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

তুরস্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নাম্বার- +৯০৮০০২৬১০০২৬। 

এ হটলাইনে জরুরিভাবে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় চার হাজারের বেশি লোক মারা গেছেন। এখনো উদ্ধার অভিযান চলছে।

বিনিয়োগবার্তা/এসএল//