Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 07 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মাকসুদা বেগম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়ার আগে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক ছিলেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাদিা খানম।

মাকসুদা বেগম ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। আগে তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এন সি বি মনিটরিং সেল, সিবিএসপি সেল, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মাকসুদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি বর্তমানে ব্যাংক পরিদর্শন বিভাগ-২ ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক।

বিনিয়োগবার্তা/এসএল//