Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 07 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেলেন বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো. নুরএলাহি মিনা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ পদে এ নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, নুরএলাহি মিনাকে বদলিপূর্বক স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএএম//