Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে। ইশারা ভাষা প্রশিক্ষণের জন্য ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

মঙ্গলবার রাজধানীর মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন মন্ত্রী।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির  সভাপতি রাশেদ খান মেনন এমপি।

মন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ।  তাঁদেরকে জন শক্তিতে পরিণত করার জন্য সরকার কাজ করছে। ইশারা ভাষার মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে  পড়াশোনা,  যোগাযোগ ও কর্মক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে ইশারা ভাষার প্রসার ঘটাতে হবে। সরকারের এ মেয়াদে ইশারা ভাষা বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ মেনন এমপি বলেন, সকল অনুষ্ঠানে ইশারা ভাষা ব্যাবহার করতে হবে।  রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি সকল পর্যায়ে ইশারা ভাষা চালু করা প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করলে তারা উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে। তাদেরক রাষ্ট্রের সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে।

পরে মন্ত্রী বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//