Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ১০ হাজার ৭৩২ জন। গতবার এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯।

এবার ঢাকা বোর্ডে ৬২ হাজার ৪২১ জন, বরিশাল বোর্ডে, ৭ হাজার ৩৮৬ জন, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ৯৯১ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ৬৭০ জন, যশোর বোর্ডে ১৮ হাজার ৭০৬ জন, দিনাজপুর বোর্ডে ১১ হাজার ৮৩০ জন, রাজশাহী বোর্ডে ২১ হাজার ৮৫৫ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ৮৭১ জন, ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ১৭৯ জন, মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৪২৩ জন, কারিগরি বোর্ডে ৭ হাজার ১০৫ জন জিপিএ-৫ পেয়েছেন।

বিনিয়োগবার্তা/এমআর//