Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পের প্রায় ৪৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো শিশু। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে তুরস্কের সীমান্তবর্তী হেতে শহরের একটি ভবন থেকে শিশুটিকে বের করা হয়। 

মোহাম্মদ আহমেদ নামের বাচ্চাটিকে জীবিত পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেন উদ্ধারকারীরা। দীর্ঘ সময় চাপা পড়ে থাকার পরও মোটামুটি অক্ষত ছিল সিরিয় শরণার্থী শিশুটি। বের করে আনার আগে পানি খাওয়ানো হয় তাকে।

বোতলের মুখে করে মোহাম্মদের মুখে পানি তুলে দেয়ার দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় উদ্ধারকারীদের সাধুবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন ইস্তাম্বুলের মেয়র।

বিনিয়োগবার্তা/এমআর//