Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 08 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: ভিডিও স্ট্রিমিং জায়ান্ট জুম তার ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এতে কমবেশি ১ হাজার ৩০০ কর্মী চাকরি হারাতে পারে। মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। খবর: রয়টার্স।

২০২২ সাল প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য খুব বাজে গিয়েছে। ২০২০ ও ২০২১ সালে বেশ চাঙ্গা গেলেও গত বছর জুমের শেয়ারদর পতন হয়েছে ৬৩ শতাংশ।

মঙ্গলবার ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে জুম সিইও এরিক ইউয়ান জানান, আসন্ন অর্থবছরে নিজের বেতনের ৯৮ শতাংশ কর্তন করবেন এবং বোনাস গ্রহণ করবেন না। এছাড়া অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতনও ২০ শতাংশ কর্তন করা হবে জানায় জুম ভিডিও কমিউনিকেশনস।

কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে ৫ কোটি থেকে ৬ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ গুণতে হতে পারে জুমের। এ ব্যয়ের উল্লেখযোগ্য অংশ ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ব্যয় হতে পারে বলে জানায় তারা।

করোনাকালে ঘরে থেকে ক্লাস ও অফিসের চাহিদা বৃদ্ধিতে ফুলেফেপে উঠেছিল জুমের ব্যবসা। ২০২১ সালে জুমের আয় চার গুণ এবং মুনাফা নয় গুণ বেড়েছিল। কিন্তু করোনা-উত্তর এসবের চাহিদা বেশ কমেছে। এতে জুমের মতো ভিডিও স্ট্রিমিং কোম্পানির আয়ে টান পড়েছে। ২০২২ সালে জুমের আয় মাত্র ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ভিডিও স্ট্রিমিং কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ কমেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//