Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 08 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোনার কয়েন দিয়ে প্রতারণা চক্রের দুই সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী ২০২৩) এ ঘটনায়   প্রতারকদের নামে কামরুল হাসান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হল- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারী গ্রামের মৃত আলম শেখের পূত্র আজাদ শেখ (৩২) ও গজারিয়া গ্রামের আলা মিয়া শেখের পূত্র রবিউল শেখ (৩২)।

জানা যায়, উপজেলার সোহাগি ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র কামরুল হাসান (৩৫) এর কাপড়ের দোকানে আমির নামের এক ব্যক্তি লুঙ্গি কিনতে যায় এবং ব্যবসায়ীকে জানায় সে সিমেন্টের খালি বস্তা কিনে এবং তার ভাই রাজমিস্ত্রীর কাজ করে। তার ভাই ঈশ্বরগঞ্জে এক হিন্দু বাড়িতে কাজ করার সময় মাটির নিচ থেকে ৬শ ৭০টি সোনার কয়েন পেয়েছে। যার প্রতিটি কয়েনের মূল্য ৪ হাজার টাকা করে আপনি নিলে আমরা ১ হাজার টাকা করে বিক্রি করে দিবো। এ সময় প্রতারক চক্র ব্যবসায়ীকে কিছু কয়েন দেখায় এবং কয়েন দেখে ব্যবসায়ী লোভে পরে যান। এই সুযোগে প্রতারক চক্র ৬শ কয়েনের মূল্য বাবদ ৬ লক্ষ টাকা দাম নির্ধারন করে। 

পরে ১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ধৃত আসামিসহ আরো ২/৩ জন মিলে সোহাগি বড় মসজিদের সামনে থেকে ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩ লক্ষ টাকা নিয়ে যায়। পরে কয়েন দিয়ে বাকী টাকা নিয়ে যাবে বলে চলে যায়।

৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং প্রতারক চক্র কয়েন দিয়ে টাকা নিতে এলে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকদের নিয়ে আজাদ শেখ ও রবিউল শেখকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ধৃত আসামিদের কাছ থেকে ৩শ সোনার নকল কয়েন জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএমএইচএ/ডিএফই//