Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দিতে যাচ্ছে সরকার। কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সারাদেশের চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে পাটবীজ পাচ্ছেন। এর আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাটবীজ বিনামূল্যে পাচ্ছেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। শিগগিরই মাঠ পর্যায়ে প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//