Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দি ইন্স্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত  “Bangladesh Economy - Recent Challenges and Way Forward”  শীর্ষক এক সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম, ঢাকায় প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং সেশন চেয়ারম্যান হিসেবে এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ উপস্থিত ছিলেন। 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং ড. জিয়াউল আবেদীন, যুগ্ম সচিব, ম্যাক্রো ইকোনমিক পলিসি অ্যানালাইসিস অ্যান্ড ফোরকাস্টিং, অর্থ মন্ত্রণালয়। 

অনুষ্ঠানে আইসিএমএবি’র প্রেসিডেন্ট মোঃ আবদুর রহমান খান এফসিএমএ সভাপতিত্ব করেন।

আরিফ খান এফসিএমএ, আইসিএমএবি-এর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান কাউন্সিল মেম্বার এবং ভাইস চেয়ারম্যান, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আইসিএমএবি‘র সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান কাউন্সিল মেম্বার মোহাম্মদ সেলিম এফসিএমএ স্বাগত বক্তব্য দেন এবং সেক্রেটারী মোঃ কাউসার আলম এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিনিয়োগবার্তা/এমআর//