Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর সাথে সাক্ষাৎ করেন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সচিবের কার্যালয়ে এই সাক্ষাতকারটি অনুষ্ঠিত হয়।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকান্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে সিনিয়র সচিবকে অবহিত করেন। তিনি কস্ট অডিট বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং বাংলাদেশ ব্যাংকের নগদ প্রণোদনা নিরীক্ষাসহ বিশেষ ধরনের অডিট, তদন্ত, গবেষণা এবং প্রতিবেদনের কাজে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের সুযোগ সম্প্রসারণের জন্য সিনিয়র সচিবের সহায়তাও কামনা করেন।

আইসিএমএবি প্রতিনিধিদল বাংলাদেশে তথাকথিত সিএমএ অস্ট্রেলিয়ার অবৈধ কার্যক্রমের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে, কারণ ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, ২০১৫ ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস, অ্যাক্ট, ২০১৮ অনুযায়ী আইসিএমএবি এবং আইসিএবি ছাড়া বাংলাদেশে কোনো পেশাদার অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান কাজ করতে পারে না।

সিনিয়র সচিব দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং নবনির্বাচিত অফিস বেয়ারারদের অভিনন্দন জানান। অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে তিনি যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধিদলে মোহাম্মদ সেলিম এফসিএমএ, আইসিএমএবি-এর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান কাউন্সিল মেম্বার, আরিফ খান এফসিএমএ, আইসিএমএবি-এর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান কাউন্সিল মেম্বার, ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, সেক্রেটারী মোঃ কাউসার আহমেদ এফসিএমএ, ট্রেজারার মোঃ আখতারুজ্জামান এফসিএমএ, এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, কাউন্সিল মেম্বার এবং নির্বাহী পরিচালক (চ. দা.) মির্জা মোস্তফা ওয়ালিদ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//