Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) এর শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। 

সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন এবং মোঃ ফজলুর রহমান চৌধুরী। 
ব্যাংকের কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ, জোনাল হেডগণ এবং শীর্ষ নির্বাহীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাঙ্খিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। 

বিনিয়োগবার্তা/ডিএফই//