
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে একটি যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারিকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাত প্রায় সাড়ে ৪ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের এস আই জাহিদ,আব্দুল খালেক ও জহিরুল হক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বাসস্ট্যান্ড এলাকায় চট্রগ্রাম থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শামীম পরিবহন নামক একটি নাইট কোচ যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ মাদক কারবারিকে ২০ কেজি গাঁজাসহ আটক করে।
গ্রেপ্তারকৃত রমজান(২৪)নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চক লেংগুড়া গ্রামের মৃত গোলাপ জামালের ছেলে এবং জয় ঘোষ (২১)ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাধানগর গ্রামের সুনীল ঘোষের ছেলে। যাত্রীবাহী বাসে গাঁজা উদ্ধারকে ঘিরে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের ব্যাপারে মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//এসএমএইচএ/