Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (সিএমএসএমই) দেওয়া ঋণ নবায়ন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংরক্ষণে নির্দেশনার সময় আরও দুই বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণে স্বচ্ছতা আনতে ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আনতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রিয় ব্যাংক।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (সিএমএসএমই) যেসব প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে ওই প্রতিষ্ঠানের ঋণ অনুমোদনের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের দ্বারা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বাধ্যতামূলকভাবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে।

এর আগের নির্দেশনা মতে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে তথ্য সংরক্ষণের সময় নির্ধারণ ছিল। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//