Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 21:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন মধ্যরাত থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহও বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

তিতাসের গণসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা এ ব্যাপারে পেট্রোবাংলা থেকে যে চিঠি পেয়েছি সেখানে সারাদেশের ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা বলা হয়েছে।’

ঈদের ছুটির সময় কলকারখানায় গ্যাসের ব্যবহার কম থাকায় গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণের জন্য এ সময়কে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার ছিল ঈদের ছুটির শেষ দিন। ফলে বুধবার সারাদিন ফিলিং স্টেশনগুলোয় গ্যাস বন্ধ থাকলে বিপত্তি দেখা দিতে পারে। এর আগে ২০১৫ সালেও একই কারণে ঈদের দিন রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা ফিলিং স্টেশনগুলো গ্যাস পায়নি। এর ফলে ওই রাতেই ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা দেয়।

(এসএএম/ ২৮ জুন ২০১৭)