Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের মধ্যেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছে যুক্তরাজ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশটির ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কেমি ব্যাডেনোচ এ তথ্য জানিয়েছেন। খবর: গালফ নিউজ।

গত ডিসেম্বরে এ চুক্তি সামনে এগিয়ে নেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ভারত সফর করেন ব্যাডেনোচ। চুক্তিতে শুল্কমুক্ত করা এবং ভারতে থেকে যুক্তরাজ্যের পরিষেবা পরিচালনা করার সুযোগ থাকতে হবে।

এর আগেও যুক্তরাজ্য বলেছিল, তারা চুক্তিটি চূড়ান্ত করতে চায় গত বছরের দীপাবলি আয়োজনের আগেই।

ব্যাডেনোচ বলেন, ‘‌আমি আশা করি এ চুক্তি যেন চলতি বছর হয়ে যায়। তবে এ বিষয়ে আমি কোনো সময়সীমা ঘোষণা করছি না। কারণ এর আগেও আমরা কৃত্রিম সময়সীমা নির্ধারণ করেছি এবং তাতে বরং এ-বিষয়ক আলোচনায় বাধা তৈরি হয়েছে।

তবে তিনি এও বলেন, ‘‌নিজেদের অর্থনীতি নিয়ে ভারত আরো কী কী করতে পারে সেই বিষয়ে দৃষ্টিপাত করতে দেশটি এখন আরো মূলের দিকে তাকাচ্ছে। যদি ভারত কারো সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে না চায়, তাহলে মোটেও জোর করা হবে না।

বিনিয়োগবার্তা/এসএএম//