Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের উন্নয়ন, উৎকর্ষ সাধন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ ও রফতানি বৃদ্ধিতে অবদান রাখায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সরকারের কাছ থেকে সম্মাননা স্মারক পেয়েছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)  জাতীয় বস্ত্র দিবস ২০২২ উদযাপন এবং ৬টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজিএমইএকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) সভাপতিবেত্ গণভবন থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখহাসিনা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

আরও উপস্থিত ছিলেন বস্ত্রসচিব মো, আব্দুর রউফ।

এ সময় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বস্ত্রসচিব মো. আব্দুর রউফ এবং বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বিজিএমইএ ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম। 

বস্ত্রখাতে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক পাওয়া ১০টি সংগঠন হলো:- বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ), বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি।

বিনিয়োগবার্তা/এসএল//