Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলার হাইজিন নিশ্চিত করতে দ্বিতীয় বারের মত হাইজিন পার্টনার হিসেবে কাজ করছে ডেটল ও হারপিক।  বিশ্বের প্রথম সারির হাইজিন ব্র্যান্ড ডেটল ও হারপিক বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে মেলা প্রাঙ্গনে আগত দর্শনার্থীদের সুরক্ষার বিষয়ে সচেতন করতে কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১লা ফেব্রুয়ারি রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আয়োজিত ‘অমর একুশে বইমেলা-২০২৩ উদ্বোধন করেন। প্রায় এক হাজারেরও বেশি স্টল ও ৩৮টি প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এবারের মেলায় প্রতিপাদ্য করা হয়েছে ‘পড় বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ”।

অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনে ডেটল হারপিক হাইজিন একাডেমী বুথ স্থাপন করা হয়েছে। যেখানে বিভিন্ন গেমিং-এর মাধ্যমে শিশুদের হাইজিন বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে। বইমেলার বাংলা একাডেমী ও সোহরাওয়র্দী উদ্যানের প্রবেশদ্বারগুলোতে হাইজিন কেন্দ্রের মাধ্যমে দর্শনার্থীদের হাইজিন বিষয়ক সচেনতার বার্তা দেওয়া হচ্ছে। 

কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ও হাইজিন নিশ্চিত করতেপ্রত্যেক প্রবেশদ্বারে ডেটল-এর পক্ষ থেকে হ্যান্ডওয়াশ স্টেশন স্থাপন করা হয়েছে। 

উল্লেখ্য যে, প্রথমবারের মতো এখানে দর্শনার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে মেলার প্রবেশ পথেই সকল দর্শনার্থীদের ব্যাগে জীবনু নাশক স্প্রে করে দেয়া হচ্ছে। এই রকম জনসমাগমে পাবলিক টয়লেট ও এর হাইজিন রক্ষা করা সব সময়ের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। হারপিক এগিয়ে এসেছে মেলার টয়লেটের হাইজিন নিশ্চিতে। হারপিক- এর পক্ষ থেকে সবগুলো টয়লেট পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়াও ডেটল ও হারপিক এর পক্ষ থেকে মেলা প্রাঙ্গনে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা হয়েছে। মেলায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্যও রাখা হয়েছে পর্যাপ্ত হাইজিন ব্যবস্থা।

রেকিট বেনকিইজার (বাংলাদেশ) পিএলসি-এর মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন তারেক বলেন; বই মানুষের মনকে আলোকিত করে এবং বাংলাদেশের বইপ্রেমীদের সব থেকে বড় উৎসব হচ্ছে এই বইমেলা। 

আমরা তাই বইমেলার হাইজিন নিশ্চিতকরণে কাজ করছি। সকল দর্শনার্থীদের সুরক্ষার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। দর্শনার্থীদের জন্য “হারপিক জীবাণুমুক্ত পরিচ্ছন্ন টয়লেট”-এর ব্যবস্থা রাখা হয়েছে। নিজেকে সুরক্ষিত রাখতে দরকার ব্যক্তি সচেতনতা। তাই মেলায় আগত সকল দর্শনার্থীদের কোভিড-১৯ স্বাস্থ্যবিধি এবং মৌলিক পরিচ্ছন্নতার নীতি মেনে চলার জন্য অনুরোধ করছি।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থী শাহেদা সাজ্জাদ নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, “আমাদের মেয়েদের কোথাও যাওয়ার আগে ভাবতে হয় টয়লেটের কথা। বেশিরভাগ জায়গাতেই টয়লেট থাকে অপরিচ্ছন্ন। কিন্তু এবার বই মেলার একটা বিষয় খুব অবাক করেছে আর তা হলো পরিস্কার টয়লেট। প্রতিটি টয়লেট জীবাণুমুক্ত রাখার জন্য একটু পর পর পরিস্কারও করা হচ্ছে। এজন্য আয়োজক এবং ডেটল হারপিক টিমকে অসংখ্য ধন্যবাদ।

উল্লেখ্য, পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে, ডেটল এবং হারপিক বিগত ছয় বছর ধরে পরিচ্ছন্ন বাংলাদেশ এবং বর্তমানে হাইজিন একাডেমীর মত জন সচেতনতামুলক ক্যাম্পেইনে নিয়ে কাজ করে যাচ্ছে। বইমেলায় হাইজিন পার্টনার হিসেবে পাশে থাকাটা এই উদ্যোগেরই একটি অংশ।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//