Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস আসতে ৪০ দিনেরও কম সময় বাকি। মহামান্বিত এই মাস উপলক্ষ্যে দেশব্যাপি ক্লায়েন্টদের এক্সক্লুসিভ কিছু অফার ও ডিল প্রদানে বিভিন্ন খাতের বিক্রেতাদের সাথে অংশীদারিত্ব করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

রমজান মাসজুড়ে ইফতার, রাতের খাবার এবং সেহরিতে থাকবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পক্ষ থেকে বিশেষ ডিলস ও অফারস।

এছাড়া পরিবার-পরিজনের সাথে রমজান ও ঈদ উদযাপনে জামাকাপড়, গহনা এবং অন্যান্য আনুষাঙ্গিক কেনাকাটায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্লায়েন্টরা পাবেন বিশেষ ছাড়। 

গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্সেস, ফার্নিচারসহ পার্সোনাল কেয়ার পণ্যের উপর থাকবে দুর্দান্ত কিছু অফারস। এই অফার বা ছাড়ের মাধ্যমে অনলাইন কেনাকাটা আরও সহজ ও জমজমাট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। 

এছাড়া রিসোর্ট, হোটেল, এয়ারলাইনস এবং অনলাইন ট্রাভেল এজেন্সি পরিষেবাতেও বিশেষ মূল্যছাড়সহ স্ট্যান্ডার্ড চার্টার্ডের ট্রাভেল পার্টনারদের থেকে আকর্ষণীয় কিছু ডিল নিয়ে ক্লায়েন্টরা ঈদ উদযাপন করতে পারবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্লায়েন্টরা উপরে উল্লিখিত অফারগুলোয় আকর্ষণীয় ৫০% পর্যন্ত ছাড় পাবেন। বিগত বারের মতো এবারও এই অফার ও ডিলগুলো এক্সক্লুসিভ ফ্যাশন হাউজ এবং জনপ্রিয় রিটেইল ব্র্যান্ডের পণ্যে পাওয়া যাবে।

বিনিয়োগবার্তা/এমআর//