
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় মোটরসাইকেল-লড়ি মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।আহত হয়েছে সহপাঠী তানহা।
জানা গেছে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) তারাকান্দা-শ্যামগঞ্জ সড়কের মুলাবাড়ি নামক স্থানে মোটরসাইকেল-লড়ি’র মুখোমুখি সংঘর্ষে তারাকান্দা বাজারের ধান ব্যবসায়ী রতন ভৌমিক এর কিশোর পূত্র,তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাহুল ভৌমিক(১৫) তার সাথে থাকা সহপাঠী তানহা গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন দূর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুল কে মৃত ঘোষনা করেন।আহত তানহা’র অবস্থাও তেমন একটা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
বিনিয়োগবার্তা/এইচএ//এমআর//