Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ছয় জার্মান সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল দুই দেশের মধ্যকার দৃঢ় সম্পর্ক জোরদার করতে আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় জার্মান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

জানা যায়, জার্মান-দক্ষিণ এশীয় পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপার্সন এবং সাবেক জার্মান মন্ত্রী রেনাতে কুনাস্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সফরেরর সময় প্রতিনিধি দলটি বাংলাদেশের আইন প্রণয়ন ও নির্বাহী বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি সুশীল সমাজ এবং ব্যবসায়ী মহলের বিভিন্ন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করবেন।

৫০ বছরের দীর্ঘ দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা, রাজনীতি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা এবং নারীর ক্ষমতায়নসহ পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয়ে তারা তাদের বাংলাদেশি সমকক্ষদের সঙ্গে আলোচনা করবেন।

প্রতিনিধিদলে থাকবেন- এমপি রেনাতে কুনাস্ট, ড. আন্দ্রে হ্যান, পল লেহরিডার, রিয়া শ্রোডার, আন্দ্রেয়াস লারেম এবং ড. মাল্টে কাউফম্যান।

বিনিয়োগবার্তা/ডিএফই//