Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার (২২ ফেব্রয়ারি) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে প্রতিদিনের মতো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//