Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান, কামরাঙ্গীচর ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এছাড়াও আরো দুই পরিদর্শক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ওই অফিস আদেশে বলা হয়, কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ার ওই থানারই ওসির দায়িত্ব পেয়েছেন। আর ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের পরিদর্শক কাজী আবুল কালামকে উত্তরখান থানার ওসি এবং কামরাঙ্গীচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে বনানী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও উত্তরখান থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে এবং বনানী থানার ওসি নূরে আযম মিয়াকে গোয়েন্দা-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলি করা হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//