Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ময়মনসিংহ ব্যুরো: নেত্রকোনা জেলার শ্যামগঞ্জের-পূর্বধলা-দুর্গাপুর সড়কে বালুবোঝাই একটি ট্রাকের নীচে চাপা পড়ে সমলা খাতুন (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

জানা গেছে-২১ ফেব্রুয়ারী, মঙ্গলবার বিকেলে পূর্বধলা উপজেলার পাবই দাসাপাড়া নামক স্থানে এই মর্মান্তিক দুঘটনা ঘটেছে। নিহত সমলা খাতুন স্হানীয় পাবই দাসপাড়া গ্রামের আব্দুল হেকিমের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে ওই নারী বাড়ির সামনে পাঁকা রাস্তায় গাছের শুকনো ঝড়া ডালপালা ও পাতা কুড়াচ্ছিলেন ঠিক ঐ সময় ময়মনসিংহ গামী বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ওই নারীকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

 পরে আত্মীয়-স্বজনের আবেদনের প্রেক্ষিতে নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিনিয়োগবার্তা/এইচএ//এমআর///