Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 18:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের সমস্যা সাময়িক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।

নসরুল হামিদ বিপু বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্র প্রতি বছরের মতো এবারও সংস্কার করা হচ্ছে। সংস্কারের জন্য এ সময় বেছে নিয়েছি। কলকারখানা বন্ধ থাকায় এ সময় চাহিদা কম থাকে। এতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। তবে এটা বেশিক্ষণ নয়, ২৪ ঘণ্টার জন্য; গতরাত ১২টা থেকে আজ রাত ১২ পর্যন্ত।

এদিকে ফিলিং স্টেশন বন্ধ থাকায় গাড়িতে গ্যাস না নিতে পেরে দুর্ভোগে পড়েছেন অনেকে। এ খবর শুনে তড়িঘড়ি করে গতকাল রাতেই গাড়িতে গ্যাস ভরেছেন অনেকে।

উল্লেখ্য, বিবিয়ানা গ্যাস ফিল্ড রক্ষণাবেক্ষণের জন্য মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধীনস্ত দেশের সব গ্যাস ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এর আগে ২০১৫ সালে একই কারণে ঈদের দিন রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা ফিলিং স্টেশনগুলো গ্যাস সরবারহ বন্ধ ছিল।

(এসএএম/ ২৮ জুন ২০১৭)