Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকান্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে সচিব মহোদয়কে অবহিত করেন।

তিনি অডিট, ম্যানেজমেন্ট কনসালটেন্সি, অ্যাডভাইজারি, ইনভেস্টিগেশন, গবেষণা কাজে এবং বাংলাদেশ ব্যাংকের ক্যাশ ইনসেনটিভ অডিট পরিচালনার জন্য কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের নিয়োগের ব্যাপারে সচিবের সহায়তাও কামনা করেন।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট, রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকসহ বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টগণকে বিভিন্ন পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে পেশাগত ডিগ্রিকে অগ্রাধিকার ও বিশেষ সুবিধা দেয়া এবং এসব ব্যাংকের পরিচালক পদে তাদেরকে নিয়োগ করতে সচিবের সহায়তা কামনা করেন।

সচিব দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং নবনির্বাচিত অফিস বেয়ারদের অভিনন্দন জানান। অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে তিনি যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধিদলে ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএমএ, ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, ট্রেজারার মোঃ আখতারুজ্জামান এফসিএমএ এবং পরিচালক মির্জা মোস্তফা ওয়ালিদ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//