Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: আগামী মার্চে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। সূচি অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জস বাটলার বাহিনী। 

ম্যাচের দিনক্ষণ ঠিক থাকলেও চূড়ান্ত ছিল না খেলা মাঠে গড়ানোর সময়। অবশেষে বুধবার (২২ ফেব্রয়ারি) সময়সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সফরে ইংল্যান্ড বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মার্চের ১, ৩ ও ৬ তারিখ তিনটি ওয়ানডে খেলবে দলটি। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্যদিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে।

ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে দুপুর ১২টা থেকে। এছাড়া, দুপুর ৩টা থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচি

১ মার্চ (প্রথম ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা

৩ মার্চ (দ্বিতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা

৬ মার্চ (তৃতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (চট্টগ্রাম)-সময় দুপুর ১২টা

বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সময়সূচি

৯ মার্চ (প্রথম টি-টোয়েন্টি) চট্টগ্রাম- সময় দুপুর ৩টা

১২ মার্চ (দ্বিতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা

১৪ মার্চ (তৃতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা

বিনিয়োগবার্তা/এমআর//