Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য-প্রযুক্তি ডেস্ক: প্রায় আড়াই ঘণ্টা পর গ্রামীণফোনের নেটওয়ার্ক সচল হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে গ্রামীণফোনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই গ্রামীণফোনের নেটওয়ার্ক সমস্যা দেখা যায়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ গ্রামীণফোনে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না গ্রাহকেরা।

বেলা সোয়া ২টার দিকে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার এক বিবৃতিতে জানান, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় রাস্তায় খনন কাজ চলাকালীন অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কেটে যাওয়ার ফলে আমাদের কিছু সংখ্যক সম্মানিত গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি পুনরায় আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সকল সমস্যা সমাধান করা হয়েছে।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে গ্রামীণফোনকে নেটওয়ার্ক দ্রুত পুনর্বহাল করতে এবং নেটওয়ার্ক বিঘ্ন হওয়ার কারণ জানাতে নির্দেশনা দেওয়া হয়।

বিনিয়োগবার্তা/এমআর//